প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির..

প্রকাশ: ২ জুন ২০২৩ । ১৩:৫৫ | আপডেট: ২ জুন ২০২৩ । ১৩:৫৫

শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট চাঁদপুর

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১লা জুন বিকেলে পৌর যুবলীগের কার্যালয় থেকে মিছিলটি বের করে ছেংগারচর বজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশ সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আয়োজক হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আ’লীগ নেতা বোরহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ বেপারি, কলাকান্দা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবহান সরকার সুভা, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, পৌর যুবলীগ নেতা শামীম প্রধান, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ফখরুল ইসলাম রনি, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খোকা, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি খোরশেদ আলম অপুসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার মা। এমন একজন নেত্রীকে বহুবার হত্যা করার জন্য চেষ্টা করেছে ঐ বিএনপি জামায়াত। কিন্তু সফল হয় নি।

তিনি আরও বলেন, সম্প্রতি ঐ রাজশাহী বিএনপির নেতা কর্তৃক হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবী জানাচ্ছি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!