কলাপাড়ায় মিথ্যা মামলাসহ হয়রানি, চুরি..

প্রকাশ: 27 February 2025 । 23:47 | আপডেট: 27 February 2025 । 23:47

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ায় এলাকার চিহ্নিত চোর সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলাসহ হয়রানি, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

লালুয়ার বানাতি বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মো. মজিবর প্যাদা, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন যুবদল সভাপতি ইব্রাহিম, লিটন মাতবর, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জনি জামান, নৈশপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম, আজিজুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গত ১৬ই ফেব্রুয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মালসহ এলাকার চিহ্নিত দুধর্ষ চোর সজীব তালুকদারকে হাতেনাতে আটক করে লালুয়া ইউনিয়ন বানাতিবাজার ব্যবসায়ী সমিতির নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাসসহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে।

এবিষয়ে অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামীলীগ করি। লালুয়া ইউনিয়ন তাতী লীগের সাধারণ সম্পাদক। বিগত দিনে আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায় একটি রাজনৈতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। আমাকে অত্যাচার নির্যাতনসহ নানাভাবে হয়রানি করছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!