বান্দরবানে কেএনএফ ক্যাম্পে অভিযানের সময়..
প্রকাশ: 1 June 2023 । 22:41 | আপডেট: 1 June 2023 । 22:41
অর্পিতা চাকমা স্টাফ করোসপন্ডেন্ট
বান্দরবানের রুমায় কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট)-এর প্রশিক্ষণ ক্যাম্পে আইইডি বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ছিলোপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্প এলাকার আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় সেনাবাহিনী। রুমা সেনা জোনের একটি টহল দল কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। সকাল ৯টার দিকে সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে তুজাম (৩০) নামে এক সেনাসদস্য গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আইএসপিআর আরও জানায়, সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষায়িত দল এ ধরনের আরও সম্ভাব্য আইইডি সনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ ঘটনায় সেনাপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন এবং শহীদ সৈনিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.