৪০ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে..

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ । ১৯:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ । ১৯:৫০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

এছাড়া, আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার হবে, সেগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। এসব প্রতিষ্ঠান মোট ২ মাস ১০ দিন বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানান, ইতোমধ্যে ছুটির ঘোষণা দিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের কারণে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেষ কার্যদিবস হিসেবে নির্ধারিত হয়েছে। এরপর ২৮ ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় ২ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিনের ছুটি থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ‍২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী গ্ণমাধ্যমকে জানান, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সর্বশেষ ক্লাস হবে।

অন্যদিকে, ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, চলতি বছরের রমজান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল-কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধ নেই।

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমান হোসাইন বলেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী রমজান ও ঈদের ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। তবে সরকারিভাবে যদি ছুটির কোনো পরিবর্তন হয় সেটি সংশোধন করা হবে। এসময় শিক্ষার্থীদের বাসায় পড়ার জন্য হোমওয়ার্ক দেওয়া হবে। শিক্ষকরা নিজেদের মতো করে সেগুলোর খোঁজখবর নেবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!