৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ,..

প্রকাশ: 31 May 2023 । 15:35 | আপডেট: 31 May 2023 । 15:35

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

রায়হান গাজী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে ৯ম শ্রেনীতে পড়–য়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামী করে তিনজনের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, চম্পাপুর ইউনিয়নের ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী রায়হানের পূর্ব পরিচিত। গত ২৮ মে বিদ্যালয়ের পাঠদান চলাকালীন রায়হান ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি টিনের ঘরে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে অপর দুই আসামীর সহযোগিতায় ওই শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এসময় শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ওই শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য বুধবার পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!