পটুয়াখালীতে শ্রী শ্রী মদন মোহন..
প্রকাশ: 3 February 2025 । 13:05 | আপডেট: 3 February 2025 । 13:05
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
পটুয়াখালীর নতুন বাজারে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ীতে ৩ ও ৪ ফেব্রুয়ারি ২০২৫ (২০ ও ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হচ্ছে ১২তম বাণী অর্চনা পূজা। দুই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে দেবী সরস্বতী বন্দনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
পূজার দিন ভোর ৬টা ১ মিনিটে দেবীর বিগ্রহ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯টা ১ মিনিটে অনুষ্ঠিত হয় দেবী বন্দনা এবং ৯টা ৩০ মিনিটে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন। এরপর সকাল ১০টা ১০ মিনিটে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
পূজার প্রথম দিন বিকেলে গীতা পাঠ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় একক নৃত্যের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘোষণা করা হবে।
পূজার দ্বিতীয় দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় আরতী প্রতিযোগিতা এবং রাত ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।
আয়োজক সংগঠন “আমরা ক জন” এবং মন্দির কার্যকরী কমিটির পক্ষ থেকে ভক্তদের পূজার শুভ লগ্নে স্ববান্ধব উপস্থিত হয়ে অনুষ্ঠানের সফলতা কামনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.