মোরেলগঞ্জে ৬ কেজি গাজাসহ যুবক..
প্রকাশ: ৩০ মে ২০২৩ । ১২:২৩ | আপডেট: ৩০ মে ২০২৩ । ১২:২৩
বাগেরহাট করেসপন্ডেন্টঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ কেজি গাঁজাসহ নারায়নগঞ্জের রাব্বি মৃধা (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাত ৮ টার দিকে ভাইজোড়া শিশু হাসপাতালের মোড় থেকে পুলিশ তাকে আটক করে। রাব্বি নারায়নগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের চুন্নু মৃধার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
তার কাছে থাকা কাপড়-চোপড় বহনের একটি লাগেজের মধ্য হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার স্থানীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, রাব্বি মৃধা গাঁজার একটি বড় চালান নিয়ে রাত সাড়ে ৭টার দিকে রাব্বি মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে ভাইজোড়ার দিকে যাবার পথে শিশু হাসপাতালের মোড়ে পুলিশের একটি দল তাকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.