কারা অধিদপ্তরের লোগো থেকে সরিয়ে..
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫ । ১৬:৪৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ । ১৬:৪৬
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তর এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, ‘অতিসম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো পরিবর্তনের নির্দেশনা জারি করেছে।’
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে যাচ্ছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে বলেছেন, ‘পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে ধীরে ধীরে। একসাথে সব করা যাবে না।’
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.