কলাপাড়ায় ২ ফার্মেসীকে ৪০,০০০ টাকা..

প্রকাশ: ২৯ মে ২০২৩ । ১৬:৫৯ | আপডেট: ২৯ মে ২০২৩ । ১৬:৫৯

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা করে ৪০,০০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু বিক্রয় অযোগ্য ঔষধ জব্দ করা হয়। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ জরিমানা আদায় করেন। এসময় পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় ফেরিঘাট এলাকার রাকিব মেডিকেলের মালিককে ২০ হাজার ও মা বাবার দোয়া মেডিকেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!