‘স্প্রিংকলার ইরিগেশান’
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ । ১৫:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ । ১৫:০৭
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে এখন চলছে ‘স্প্রিংকলার ইরিগেশান’। এখন শুস্ক মৌসুম। বৃষ্টি নেই। চায়ের জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন। তাই চা-বাগানের ইয়াং টি অর্থাৎ নতুন চা চারা গাছকে বাঁচাতে স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে নতুন চা গাছে পানি সরবরাহ করা হচ্ছে।
যা নতুন চা গাছের মাটিতে পর্যাপ্ত ময়েশ্চারের ঘাটতি থেকে গাছকে রক্ষা করবে এবং পাতা সবুজ ও সতেজ থাকবে। নতুন চা গাছ দুর্বল হবে না এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এটি একটি মনোরম দৃশ্য। পর্যটক ও দর্শনার্থীরা চা-বাগান ঘুরতে এসে এ দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান। উপভোগ করেন সৌন্দর্যময় এ দৃ্শ্য।
ছবিটি গতকাল সোমবার দুপুরে শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান থেকে তোলা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.