মৌলভীবাজারে ২ লক্ষাধিক টাকার বিদেশি..

প্রকাশ: 11 January 2025 । 16:44 | আপডেট: 11 January 2025 । 16:44

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ‘অরিস’ ব্র‍্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র‍্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!