পটুয়াখালীতে ওয়াকাথনসহ বিভিন্ন আয়োজনে জাতীয়..
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫ । ১৫:১৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ । ১৫:১৭
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন, কল্যাণরাষ্ট্র নির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য ওয়াকাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ওয়াকাথন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র নির্মাণ বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। আড্ডা পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাস, সহকারী পরিচালক এস এম শাহজাদা। আরো আলোচনা করেন সমন্বয়ক মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ।
এসময় ওয়াকাথনে বিজয়ী জুনাইদ, ছাত্র-জনতা ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। ওয়াকাথন ও মুক্ত আড্ডায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নতুন সমাজের নেতৃত্ব সমন্বয়করা অংশগ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.