জনগণের উপর কেউ নির্যাতন করলে..

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ । ১৯:৫৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ । ১৯:৫৭

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

জনগণের উপর কেউ যদি জুলুম ও নির্যাতন করে তাহলে তাদের চিহ্নিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।আজ শনিবার বিকেলে তানোরে গোল্লাপাড়া বাজারে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগের বিদায় হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। আর এই নতুন বাংলাদেশে কেউ যদি পুনরায় জুলুম নির্যাতন করতে চাই তাদের চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

দীর্ঘদিন মানুষের কথা বলার অধিকার হরণ করছিল স্বৈরাচারী হাসিনা সরকার। আল্লাহ্র অনুগ্রহে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি স্বৈরাচারের যাতাকল থেকে মুক্তি পেয়েছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বড় শত্রু উল্লেখ করে বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে।

২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিণত হয়েছিল। তারা বাংলাদেশে একটি ত্রাশের রাজত্ব কায়েম করে প্রতিদিন মানুষ খুন করা তাদের নেশায় পরিনত হয়েছিল। এমনকি তাদের হাত থেকে মায়ের কোলের শিশুও রক্ষা পায়নি।

তিনি আরও বলেন,পার্শ্ববর্তী রাষ্ট্রের সহয়তায় ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার ক্ষমতা কুক্ষিগত করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করেছিল।হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার, গুম ও বাড়ি ছাড়া করেছিল।

বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, সাবেক জেলা আমীর মাওঃ আমিনুল ইসলাম, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ্, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জালাল উদ্দিন ও সিরাজুল ইসলাম, শিবিরের পশ্চিম জেলা সভাপতি মোঃ রমজান আলীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আমীর মাওঃ আলমগীর হোসেন ও পরিচালনা করেন আক্কাশ আলী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!