পটুয়াখালীতে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা..
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ । ১৮:৩৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ । ১৮:৩৮
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালীতে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ) বেলা ১২টায় এসডিএ সভা কক্ষে নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে এবং রুপান্তর এর সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোসাইট ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) এর নির্বাহী পরিচালক এবং নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক কে এম এনায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শ.ম.দেলওয়ার হোসেন দিলিপ এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্প রুপান্তর এর ক্লাস্টার কোÑঅডিনেটর শেখ জার্জিসউল্লাহ,প্রজেক্ট কো-অডিনেটর গোলাম মোস্তফা,সহ-সভাপতি আঃ রব,জাহিদ হোসেন প্রমুখ।
সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করেন আস্থা প্রকল্প রুপান্তর এর জেলা সমন্বয়কারী মুনজিলা। এছাড়া অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন যুব ও নাগরিক প্লাটফর্ম এর সদস্যগণ।
পটুয়াখালীতে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সমন্বয় সভায় জেলার ৮টি উপজেলার যুব ও নাগরিক প্লাটফর্ম এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.