ভাঙ্গুড়ায় জুয়েলার্স সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন..
প্রকাশ: 26 May 2023 । 23:36 | আপডেট: 26 May 2023 । 23:42
মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুরা করেসপন্ডেন্ট,পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভাঙ্গুড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২৬ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া সচেতন সাহিত্যিক-সাংস্কৃতিক পরিষদের মিলনায়তনে এ বার্ষিক সম্মেলনে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার উদ্যোগে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি পাবনা জেলা শাখার সভাপতি মো. কুতুব উদ্দিন ।
এতে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার রায় এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুল ইসলাম সাইদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স সমিতি পাবনা জেলা শাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান,ভাঙ্গুড়া দোকান মালিক সমিতির সভাপতি মেজবাহুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বরাত আলী,সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবু সাঈদ বাদশাসহ উপজেলার জুয়েলার্স এর দোকান মালিক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে দ্বিতীয়ার্ধে উপজেলার জুয়েলার্স সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সকলের কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ বাজুস ভাঙ্গুড়া উপজেলা শাখার নির্মল কুমার রায় সভাপতি ও মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.