পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী..

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ । ১৩:৩০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ । ১৩:৩০

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় ডিব্বাপুর সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জাতীয় পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম।

সমিতির পরিচালক কির্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ) এর সঞ্চালনায় এবং সভাপতি মো: বশির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল জলিল, কোষাধক্ষ মোঃ হাবিবুর রহমান জলিল, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউর হাকিম (বাবুল), সাবধারণ সম্পাদক মো: সোহেল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: মেহেদি হাসান প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির প্রায় দেড় হাজার শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!