কুয়াশা থাকতে পারে আরও তিনদিন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ । ১৬:৪৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ । ১২:১৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধানীতেও তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৮ ডিগ্রিতে। এ অবস্থায় মধ্যরাত থেকেই কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তরপূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, আজ থেকে কুয়াশা বেড়েছে। আগামী তিনদিন এরকম কুয়াশা থাকতে পারে। এছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর কুয়াশা কিছুটা কমতে পারে।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.