শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ৪৫ বোতল..

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪ । ১৮:২০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ । ১৮:২০

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় জাহাঙ্গীর মিয়ার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, ‘আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল গুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিল। সে চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!