কলাপাড়ায় নীলগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের..

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪ । ১৮:০৩ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ । ১৮:০৩

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে মঙ্গলবার ভোররাতে ডাকাতির পর গোপন আস্তানায় থাকা অবস্থায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো: ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়িতে আটককৃতদের আসা-যাওয়া ছিলো। মঙ্গলবার ভোররাত তিনটায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানায়, এঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। মামলা রজু হলে এদের কলাপাড়া জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!