কুয়াকাটায় শুক্রবার থেকে শুরু হচ্ছে..

প্রকাশ: ২৫ মে ২০২৩ । ২১:৫৯ | আপডেট: ২৫ মে ২০২৩ । ২১:৫৯

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

কুয়াকাটায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা ২০২৩। এ ম্যারাথন প্রতিযোগীতাকে ঘীরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ২৫ মে দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্কের হলরুমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সমুদ্র উপকুলীয় এলাকায় প্রথম বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে এখানকার মানুষ তাকিয়ে আছে। ২৬ মে শুক্রবার বিকাল ৪টায় এ ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএনএম বশির ঊল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসাসের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা-২০২৩-এর সদস্য সচিব আশরাফুল আলম মাসুম, ব্যবস্থাপক (ফ্যাসিলিটি) মো. শহীদ উল্যাহ ভূইয়া, টেকনিক্যাল কমিটির চীপ আসিফ ইকবাল, সদস্য নওসিক হোসেনসহ কুয়াকাটায় কর্মরত প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে জানান, রোলার স্কেটিং ফেডারেশনের সদস্য ভূক্ত ২০০ জন প্রতিযোগি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিবেন। এদের মধ্যে ৫৩জন নারী প্রতিযোগী রয়েছে। এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুলের ১০০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিবে। ২৬ ও ২৭মে ২ দিনব্যাপী ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে আরো জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন সৈকত হিসেবে উপহার দিতে ২৭মে সকালে বীচ ক্লিনিং ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!