পটুয়াখালী সদর উপজেলা লিগ্যাল এইড..
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ । ১৮:৫৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ । ১৮:৫৭
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালী সদর উপজেলার দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, সেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় বুধবার উপজেলা এসডিএ’র প্রশিক্ষণরুমে ওই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা রূপান্তর।
অ্যাক্টিভিটি প্রকল্প,রুপান্তর এর জেলা সমন্বয়কারী কে এম জাহিদ হোসেন এর সঞ্চালনে এবং লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী এর সাবেক প্রধান শিক্ষক আঃ রব এর সভাপতিত্বে প্রকল্পের কার্যত্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন অ্যাক্টিভিটি প্রকল্প,রুপান্তর এর প্রকল্প সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী রাজা।
এসময় বক্তব্য রাখেন আইনজীবী ফেরদৌস আরা,সমাজ সেবক শ ম দেলওয়ার হোসেন দিলিপ,মুলিমপাড়া জামে মসজিদ খতিব মাওলানা মোঃ আঃ কাদের অ্যাক্টিভিটি প্রকল্প,রুপান্তর এর প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর কবিন মিঠ, এনজিও প্রতিনিধি মাহফুজা ইসলাম, হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক উত্তম দাস।
পটুয়াখালী সদর উপজেলার প্রায় ৪০ জন কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যরা ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.