শ্রীমঙ্গলে শীতের আমেজ : দেশের..
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ । ১৮:০১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ । ১৮:০২
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। গত ৪-৫ দিন ধরে এখানে শীতের আবহ শুরু হয়েছে। চা-বাগান সমৃদ্ধ শ্রীমঙ্গল উপজেলার সর্বত্র এখন শীতের আমেজ বিরাজ করছে। দিনের বেলায় সুর্যতাপে বেশ গরম অনুভুত হলেও সন্ধার পর থেকেই হালকা শীত অনুভুত হচ্চে।
শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্চে এখানকার প্রকৃতির রুপ। তাপমাত্রা নেমে এসেছে ১৪.৭ ডিগ্রিতে। গাছের পাতায় লেগেছে হলুদের আভা। সবুজ ঘাষে পডছে শিশির।
আজ মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার মুজিবুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় ও চা-বাগান লেকগুলোতে শীত শুরুর সাথে সাথে শীতের পাখি আসতে শুরু করেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.