কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি..

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ । ১০:১০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ । ১০:১০

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

পটুয়াখালীর কলাপাড়ায় অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা, কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা – এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দুপুরের দিকে কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এইচ এম শামিম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় উন্নত প্রযুক্তিতে কৃষি চাষের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কৃষকরা। মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষক সুলতান গাজী তার অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন। এরপর ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৬ হাজার ২০০ কৃষককে ১১ ধরনের ফসলের বীজ ও সার প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!