গৌরনদীতে ন্যায্যমূল্যে পণ্য বিপনন ও..
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ । ২১:৩৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ । ২১:৩৭
মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট:-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার বিভিন্য বাজারে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, গৌরনদী বন্দর, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার ও সরিকল বাজার সহ উপজেলার বিভিন্য স্থানে একযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।
উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে এ সব ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চালু থাকবে। আলু, পেয়াজ, ডিম এর পাশাপাশি থাকবে কৃষক কর্নার। প্রান্তিক কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রয় করবেন।
উদ্ধোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি মোঃ ইউনুচ মিয়া, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. আরিফ হোসেন, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কামরুজ্জামান খোকন, উপজেলা কৃষি অফিসার মো. আবুল কালাম আজাদ ও স্থানিয় সাংবাদিকবৃন্দ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণ উপজেলার ছাত্র প্রতিনিধি এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.