নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে আটক..

প্রকাশ: 9 November 2024 । 18:31 | আপডেট: 9 November 2024 । 18:31

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে পাঁচ জনকে আটক এবং এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।আটককৃতদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জ জেলায় আত্রাই থানার চৌকস টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের এরশাদুল ইসলাম সুমন (৩৯), তাকে আত্রাই থানার ১০ অক্টোবরের ২ নং মামলায় আটক করা হয়। দারিয়াগাথী গ্রামের আবু সাঈদের (৪২) বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা রয়েছে। তাকে ভিকটিমসহ সিরাজগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়।

ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- সদুপুর গ্রামের মিলন শেখ ওরফে দাউদ সিকদার (৪০), ভরতেতুলিয়া গ্রামের ঝন্টু হালদার এবং শলিয়া গ্রামের ছেলে আবু হেনা মোস্তফা কামাল ওরফে চান্দু।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের আদেশ পেয়ে ০৭ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ও মামলাভুক্ত পাঁচ আসামিকে আটক করা হয়। সেই সাথে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!