দশমিনায় জেলেদের মাঝে বকনা বাছুর..

প্রকাশ: ২৪ মে ২০২৩ । ১৬:২৭ | আপডেট: ২৪ মে ২০২৩ । ১৬:২৭

বনি আহমেদ দশমিনা করেসপন্ডেন্ট, পটুয়াখালী

পটুয়াখালীর দশমিনায় মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ মে ) সকাল ১১ টায় উপজেলা মৎস্য অধিদপ্তর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয় । উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চলতি অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় দশমিনায় নিবন্ধিত একশ জেলেদের মধ্যে এ বাছুর দেওয়া হবে। প্রথম দিন ১০ জনকে বাছুর বিতরণ করা হয়েছে। পরবর্তী ১০ দিনের মধ্যে বাকী জেলেদের মাঝে বিতরণ করা হবে। এর আগেআনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে বাছুরগুলো তুলে দেন প্রধান অতিথি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!