ইসি পুনর্গঠন: রাজনৈতিক দলের কাছে..

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪ । ২০:২৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ । ২০:২৩

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসমূহ আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশের জন্য অনধিক ৫ (পাঁচ) জনের নাম প্রস্তাব করতে পারবেন।

রোববার (৩ নভেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিবৃত করা যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে।

রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসমূহ আগামী ৭ নভেম্বর তারিখ বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশের জন্য অনধিক ৫ (পাঁচ) জনের নাম প্রস্তাব করতে পারবেন। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে gfp_sec@cabinet.gov.bd পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!