বোরহানউদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪ । ১৯:২৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ । ১৯:২৭
গোলাম মাহমুদ শাওন বোরহানউদ্দিন করেসপন্ডেন্ট, ভোলা:-
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত। র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত।
০২ নভেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ এনামুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান বলেন, সমবায় শক্তি, সমবায় মুক্তি সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ। সমবায়ের মাধ্যমে যুব সমাজ উদ্যোগী হয়ে আত্ননির্ভরশীল হয়ে উঠবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান ( বাবলু) সমবায় সহকারি পরিদর্শক মোহাম্মদ গিয়াসউদ্দিন। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন লজিস প্রকল্প সদস্য মোঃ আলআমিন, কনফিডেন্স মাল্টিপারপাস কোঃ সোঃ লিঃ পরিচালক আব্দুল হালিম,সমবায় সদস্য হুমায়রা জেসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় সহকারি পরিদর্শক মোঃ শামিম।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.