দশমিনায় বজ্রপাতে গরুসহ বৃদ্ধের মৃত্যু
প্রকাশ: 24 May 2023 । 00:05 | আপডেট: 24 May 2023 । 00:05
বনি আহমেদ,দশমিনা করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে নিজের পালিত একটি গাভী গরুসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আ. রব হাওলাদার (৬০) ওই গ্রামের মৃত. আ. আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে আ. রব তার বাড়ির সামনের মসজিদের পাশে থাকা নিজের পালিত একটি গাভী গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ওই গাভী গরুটি সহ তিনি মারা যান। পরে মসজিদে থাকা স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.