শ্রীমঙ্গলে পরিবেশবান্ধব ও নিরাপদ ফসল..

প্রকাশ: ২৩ মে ২০২৩ । ২২:৪৩ | আপডেট: ২৩ মে ২০২৩ । ২২:৪৩

আতাউর রহমান কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট,শ্রীমঙ্গলঃ

পরিবেশবান্ধব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে শ্রীমঙ্গলে খরিপ-১/২০২৩ মৌসুমে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সবজী ফসলের সমন্বিত বালাই ব্যবস্হাপনার উপর কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার দক্ষিন ভাড়াউড়া আইপিএম কৃষক মাঠ স্কুলে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষনার্থীসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন।

কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষক-কৃষাণীকে ১৪ সেশন আইপিএম প্রশিক্ষণ প্রদান করেন শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারি কৃষি অফিসার রনি দেব রায় ও উপ-সহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!