দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: 22 May 2023 । 10:15 | আপডেট: 23 May 2023 । 10:17

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দেশটির রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী।

এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

তিন দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ঢাকার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

সফর শেষে ২৪ মে রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!