শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত..
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ । ১৮:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ । ১৮:১৫
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সজল কান্তি ঘোষ। সে শহরের সাগরদিঘী পাড় এলাকার মৃত ভুবনেশ্বর ঘোষের ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আরিফুল ইসলাম ভূইয়া ফোর্সসহ আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘীর পাড় এলাকা হতে দু’টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সজল কান্তি ঘোষকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.