চালককে খুন করে ছিনতাইকৃত টমটম..

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ । ১৫:৫৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৪ । ১৫:৫৯

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

চালককে খুন করে ছিনতাই করা টমটমটি কমলগঞ্জ থেকে শনিবার সন্ধ্যায় উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার  আলীনগর ইউনিয়নের কান্দিগাঁও মনিপুরিপাড়ার আটখোলা প্রাইমারী স্কুলের সামনে থেকে ছিনতাই হওয়া টমটমটি  উদ্ধার করে।

প্রসঙ্গত: গত ১৪ অক্টোবর রাতে শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে টমটম চালককে খুন করে টমটম নিয়ে যায় দুবৃত্তরা। পুলিশ পরদিন সকালে ওই বাগানের ১২ নম্বর সেকশন থেকে টমটম চালক খায়েরের লাশ উদ্ধার করে এবং ২৪ ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন ও হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেফতার করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!