তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে..

প্রকাশ: 22 May 2023 । 17:01 | আপডেট: 22 May 2023 । 17:01

মোঃ হাইরাজ মাঝি, তালতলী করেসপন্ডেন্ট,বরগুনাঃ

বরগুনার তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ভূমি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।

এ সময় প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের ভূমি সেবা নিতে হয়রানি কমেছে। তিনি অনলাইনের মাধ্যমে ভূমি সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এখন মানুষ অনলাইনে তার কাগজ পত্রের কি অবস্থা তা দেখতে পারেন। জাতির পিতার কন্যার হাত ধরে ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলাদেশ তৈরি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন,  এই সেবা সপ্তাহে সাধারন লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হবে। ভূমি অফিসের সকল সেবা এখন থেকে অনলাইনে ঘরে বসে মানুষ সেবা নিতে পারবেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জমি ক্রয়ের সময় তিনটি বিষয় লক্ষ্য করবেন দলিল, দাখিলা ও দখল। তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না।

আলোচনা সভায় করইবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জ্বল কুমার, ছোটবগি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, সাংবাদিক গোলাম কিবরিয়া, ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তাবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের নাজির ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!