মির্জাগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: 10 October 2024 । 17:28 | আপডেট: 11 October 2024 । 11:07
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার সুবিদখালী সরকারি র,ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি ও মোঃ আসাদুজ্জামান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তাক আহমেদ পিনু,সদস্য মোঃ দেলোয়ার হোসেন নান্নু,এ্যাড. মজিবর রহমান টোটন, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন,সদস্য মোঃ আসফাকুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানউল্লাহ পিন্টু সিকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সুজন,দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.