শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬..
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪ । ১৪:৫১ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ । ১৪:৫১
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৬ মোটরযানকে জরিমানা করা হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানে শহরের চৌমোহনাসহ বিভিন্ন পয়েন্টে ৬টি মটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সুত্র জানায়, দুর্গাপূজাকে সামনে রেখে শহরে যানজট নিয়ন্ত্রণে অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ অন্যান্য কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাশ। তিনি সড়ক পরিবহন আইনে ৪ টি মটরসাইকেলকে ১৪০০ টাকা এবং ট্রাফিক সার্জেন্ট ঝন্টু ২ টি মটরসাইকেলকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
শ্রীমঙ্গল পৌরসভা ও থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.