আন্তর্জাতিক সার্বজনীন তথ্য অধিকার দিবস-২০২৪,..
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ । ২১:১০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ । ২১:১০
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয়ে “আন্তর্জাতিক সার্বজনীন তথ্য অধিকার দিবস-২০২৪, উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ” জাগোনারী ” এর বাস্তবায়নে সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং রাইম’স এর সহযোগিতায় “জিএফএফও” এর অর্থায়নে ইটবাড়িয়া ইউনিয়নের শিশু,নারী,পুরুষ,শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে দেয়লিকা উন্মোচন, রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই আলোচনা সভার আয়োজন করা হয় এর পর খেজুর তলা থেকে রেলি বের হয়ে চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিন করে জনতা মাধ্যমিক বিদ্যালয়ে আলচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:বেলায়েত হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমনিরুজ্জামান প্রিন্স , প্রজেক্ট ম্যানেজার, জিএফএফও-সিসিএএ প্রজেক্ট,জাগোনারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইট বাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃখালেদা বেগম, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ইটবাড়িয়া ইউনিয়নের তথ্য আপা ইসরাত জাহান নুপুর।
আলোচনায় অতিথিরা বলেন, এই প্রান্তিক এলাকায় প্রতিটি মানুষের তথ্য অধিকার সম্পর্কে এবং সরকারের সেবা সমূহ কিভাবে পাওয়া যাবে তার যথাযথ মাধ্যমগুলো সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে,বিশেষত এই প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় এর পূর্বাভাস যাতে প্রতিটি মানুষ সহজে পায় এবং যারা অতি ঝুকিতে বসবাস করে তাদেরকে সহযোগীতা করার জন্য সকাল কে এক যোগে কাজ করতে হবে এবং উপস্থিত সকলে এই আয়োজন এর জন্য জাগোনারী এবং সেইভ দ্যা চিলড্রেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.