সংবাদ শিরোনাম
মির্জাগঞ্জে শ্রমজীবী পথচারীদের মাঝে বিএনপির সভাপতির ইফতার বিতরন গাইবান্ধায় অননুমোদিত রঙ ব্যবহার করায় জরিমানা কাঁচা গোল্লা মিষ্টি প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তনকালে প্রটোকলে থাকবেন ৪ জন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি - প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত নিষ্পত্তির নির্দেশ শিক্ষামন্ত্রীর রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি গুরুত্ব পাবে : তথ্যমন্ত্রী ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত : স্বাস্থ্যমন্ত্রী

নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক..

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ । ২০:৪৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ । ২০:৪৩

আজিজুল হক বাবু, টাঙ্গাইল করেসপন্ডেন্ট

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলায় দায়িত্বরত মেজর হাফিজ, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী, নাগরপুর উপজেলা বি এন পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত পূজা উদযাপন পরিষদের ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!