আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে..
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ । ২০:২৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ । ২০:২৬
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও রেলপথে আমদানিকৃত পণ্য খালাসের দাবিতে দিনাজপুরের হিলিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অবরোধের ফলে প্রায় দেড় ঘন্টা উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়,তীব্র গরমে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার বেলা ১১টায় হিলি রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেন থামিয়ে অবরোধ করেন স্থানীয়রা পরে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিও স্টেশনে অবরোধের মুখে পরে এতে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।
এদিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও রেলওয়ে শান্তাহার জংশনের ট্রাফিক ইনস্পেকটর হাবিবুর রহমান। পরে আগামী ২০ দিনের মধ্যে যাতা বিরতি দেওয়া হবে এমন আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
এই রেলওয়ে স্টেশনের উপর দিয়ে ঢাকা-পঞ্চগড়-রংপুর-চিলাহাটি গামী প্রায় ১৪ জোড়া ট্রেন চলাচল করে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.