তিতাস গ্যাস পরিচালনা পর্ষদ থেকে..

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ২১:৪০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ২১:৪০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গত রোববার তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপণ জারি করা হয়।

বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বরাবর চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানান মতিউর রহমান চৌধুরী।

চিঠিতে তিনি বলেন, দায়িত্ব প্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি। চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!