গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের সভাপতি..

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ২০:০৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ২০:০৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গোপালগঞ্জে নিজ এলাকায় গমনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী ও তার সহধর্মিনী গোপালগঞ্জ মহিলা দলের আহবায়ককে দেখতে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

হামলায় শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সোমবার বিকালে পিজি হাসপাতালে চিকিৎসাধীন নেতৃবৃন্দের খোঁজখবর নেন ইশরাক। এসময় কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এসময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!