নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া..

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ১৮:০৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ । ১৮:০৩

নাগরপুর করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া বাদ্রার্সের উদ্যোগে ধুবড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্য বর্ধন ও প্রয়োজনীয় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে কবরস্থানের প্রায় ৩২০০ স্কয়ার ফিট চলাচল সড়ক নির্মাণ, মাটি ভরাট, বেড়া সংস্কার, দৃষ্টিনন্দন ফুলের বাগান ও চারপাশ পরিষ্কার করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে ইউনিয়নের কবরস্থান প্রাঙ্গনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সামাজিক কর্মযজ্ঞের উদ্বোধন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধুবড়িয়া ব্রাদার্স এর সমন্বয়ক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় উক্ত আয়োজনে আশেপাশে ৬টি মসজিদ ইমাম, ২ জন কোরআন হাফেজ, কবরস্থানের জমিদাতা, সংশ্লিষ্ট কমিটি, জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক বৃন্দ, ৬০ জন মাদ্রাসা ছাত্র ও স্থানীয় তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!