নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার খবরে..

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪ । ২২:৪৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৪ । ২২:৪৫

নাগরপুর করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করে এক যুবক। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেব (৩৫) নামের ওই যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আজমুল নামের একজন আহত হয়েছেন। তাকে পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছাত্তার (৫০) ও আসাদুল (২৮)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে একই গ্রামের তালেব মিয়ার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তালেব সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় তার ডাক-চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসীম উদ্দিন বলেন, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!