ইউপি চেয়ারম্যানদের অপসারণের দাবিতে অবস্থান..
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ । ১৭:৪০ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ । ১৭:৪০
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
দিনাজপুরের হিলিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
সোমবার (১৯ ই আগস্ট) সকাল থেকে উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে অবস্থান নেন তারা।
এসময় বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ, সাবেক চেয়ারম্যান মেফতাউল জান্নাতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শেখ হাসিনা সরকারের আমলে পাতানো সকল নির্বাচনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.