আত্রাইয়ে রংতুলির শহীদ ফাহমিন গোলচত্বর

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ । ২০:২৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ । ২০:২৯

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-

নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিন চত্বর তৈরি করেছেন ছাত্ররা। আত্রাই নদীর উপর নব-নির্মিত বৃহত আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা।

জানা যায়,কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মোঃ আবু জাফর বাদশার ছেলে টঙ্গি সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন।

তিনি নিহত হবার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে তাটে সমাহিত করা হয়।এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন স্থানে স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!