পটুয়াখালী সরকারী ক‌লে‌জে ছাত্র ও..

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪ । ২১:৪০ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ । ২১:৪০

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী সরকারি কলেজে ছাত্র ,শিক্ষকদের রাজনীতি বন্ধ এবং কলেজ সংস্কারসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগষ্ট) বেলা বারোটায় পটুয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় শিক্ষার্থীরা বলেন, কলেজে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করা, দূর্নীতিগ্রস্থ শিক্ষক পরিষদ বাতিল, শিক্ষক জাফর ইকবালের পদত্যাগসহ শিক্ষার্থীদের হয়রানির বন্ধ করতে হবে। প্রশাসনিক ব্যবস্থা জোড়দারকরণ ও নিরাপত্তা বৃষ্টি, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বন্ধ করাসহ কলেজ উন্নয়ন ও হল সংস্কারের দাবি জানান।
এছাড়া তারা আরো জানান, যতক্ষণ পর্যন্ত তাদের এই ৮ দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে।
এসময় বক্তব্য রাখেন, কেএম সায়েম, আতিকুর রহমান আসিফ, মিরন মাহমুদ, তাজুল ইসলাম তপু, উর্মি, শাহিন, শাহরিয়ার শাকিব, জাকারিয়াসহ সাধারণ শিক্ষার্থীরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!