বরিশালে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা..
প্রকাশ: ৪ আগস্ট ২০২৪ । ১৫:৫৬ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ । ১৫:৫৬
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সংঘর্ষে সঙ্গে প্রাণ হারান তিনি।
নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরশেনের ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল থেকেই আন্দোলনকারীরা নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের চৌমাথায় অবস্থান নেন। এর পাশেই পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসা। ওই সময় আন্দোলনকারীরা প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করতে যান।
এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রাণ হারান টুটুল চৌধুরী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.