১৫ আগস্ট পালনে নাগরপুরে প্রস্তুতি..
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ । ১৪:০৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ । ১৪:০৮
নাগরপুর করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে নাগরপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জরিনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, প্রকৌশলী মাহবুবুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু সহ প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ ও সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.