আগামীকাল থেকে স্বাভাবিক সূচিতে চলবে..
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ । ১৮:৫৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ । ১৮:৫৪
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিস সময়ের স্বাভাবিক সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।
২৮ জুলাই থেকে ৯ টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলে আসছে।
তবে জরুরি সরকারি পরিষেবা যেমন, হাসপাতাল ও এর চিকিৎসক-কর্মী-স্টাফ এবং সেবাসংশ্লিষ্ট পরিবহণ এ সূচির বাইরে ছিল। এ ছাড়া জরুরি পানি, গ্যাস, বিদ্যুৎ ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিবহণও এর আওতামুক্ত। অর্থাৎ সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগের মতোই ২৪ ঘণ্টা সেবা দেবে। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে নির্বাহী আদেশে ৩ দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা ছিল। সময় কমিয়ে ওই ২ দিন চলে পুঁজিবাজারে লেনদেনও।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময় ধীরে ধীরে শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত অফিস চলছে ৬ ঘণ্টা করে। কাল থেকে ৮ ঘণ্টা অফিস শুরু হচ্ছে।
এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
১৯ জুলাই রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। এখনও দেশের অনেক স্থানে বিরতি দিয়ে দিয়ে কারফিউ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, সরকারি অফিস আগের নিয়মে কবে থেকে ফের চালু হবে তা পরে দেশবাসীকে জানানো হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.