কলাপাড়ার মহিপুরে সমুদ্রগামী জেলেদের মাঝে..
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ । ১৯:০১ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ । ১৯:০১
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ার মহিপুরে সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সহ-ব্যবস্থাপনা এবং সাগরে জেলেদের নিরাপত্তা বিষয় নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় ৩০ জেলে ও মাঝিমাল্লা অংশ নেন। বুধবার দুপুরে কর্মশালা শেষে সমুদ্রগামী জেলেদের সুরক্ষার জন্য এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটির আয়োজনে কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিতরন কর্মসূয়চী অনুষ্ঠিত হয়। এসময় ব্রাক কলাপাড়া শাখার এরিয়া ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, ট্রলার মালিক সমিতির সভাপতি মো. দেলোয়ার গাজীসহ আলীপুর মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ওইসব সমুদ্রগামী জেলেদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কলাপাড়া মৎস্য অফিস সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো আশিকুর রহমান, ইকোফিশ-২-এর গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান, ফিল্ড ফ্যাসিলিটিটর আবুল বাশার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.